হাফেজ নজরুল : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন এর কাজিয়াতল গণ ছায়া সমাজ সেবা সংসদ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে কাজিয়াতল হাসান মার্কেটে সংগঠনের সভাপতি মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় ও অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াদুদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বরুন চন্দ্র দে। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাজিব খন্দকার, উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা কাজী আবু তাহের, দিদারুল আলম, ও কাজী মোঃ মহসিন, সহ সভাপতি মোঃ মফিজ আমিন, মোঃ সোহাগ রানা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ইমনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৮৯ সাল থেকে এ সংগঠন টি নিয়মিত এলাকার কয়েকটি গ্রামে মানবিক কাজে সহযোগিতা করে আসছে, ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি এক কেজি, পেয়াজ ২ কেজি, ছোলা ১ কেজি,মটর ১ কেজি,তৈল ১লিটার, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, মোট ১৭০ টি অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় পরিবারগুলো ইফতার সামগ্রী পেয়ে সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
