নওগাঁয় খাসির নামে কুকুরের মাংস বিক্রি


এ,বি,এম,হাবিবুর রহমান:

 নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুইজন মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলো দুলু ও এনতাজ।

স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করে আসছে। বিদেশি উন্নত জাতের খাসির মাংসের কথা বলে, তাঁদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতো ক্রেতারা। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটে যায় ভিন্ন ঘটনা। মাংস বিক্রেতা দুলু তাঁর বাড়ির পাশের এক ব্যক্তির কুকুর ধরে জঙ্গলে নিয়ে, জবাই করে চামড়া খুলছিলো, এ সময় কয়েকজন প্রতিবেশীর সন্ধেহ হলে, ধিরে ধিরে জঙ্গলে যায় এবং বিষয়টি দেখে ফেলেন। বিষয়টি দুলু টের পেয়ে দ্রুত জবাই করা কুকুরের মাংস গুলো রেখে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও, দুলু ও এনতাজকে পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় এলাকার মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ওই দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অনেকেই মাংস কিনেছেন। কিন্তু কুকুরের মাংস বিক্রির অভিযোগ শোনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন