উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি লাভলু


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নেতাকর্মী ও জনগণের ভালবাসা উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নবনির্বাচিত এমপি রবিউল আওয়াল লাভলু। গতকাল দুপুরে বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর বাসভবনে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নির্বাচনোত্তর সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংর্বধনা অনুষ্ঠানে বিপুল পরিমাণ নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী পেশার এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম,সহ-সভাপতি আহাম্মদ আলী রানা,তোফায়েল আহাম্মেদ বাছেদ,সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি,শরিফ উদ্দিন আরজু,মীর আবুল কালাম আজাদ,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ খান,সহ-সাধারন সম্পাদক এ কে এম ফরিদুজ্জামন কোহিনুর,মোঃ গোলাম মোস্তফা গোলাম,যুবদলের আহবায়ক (ভারঃ) নাজমুল হক স্বাধিন,সদস্য সচিব (ভারঃ) মোঃ নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ,কৃষক দলের সাধারন সম্পাদক জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল প্রমূখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন