ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিলেন কায়কোবাদ

 

নব নির্বাচিত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নবগঠিত নতুন মন্ত্রীসভায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নব নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কায়কোবাদের মন্ত্রী হওয়ায় এলাকার লোকজনদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জনপ্রিয় একজন সংসদ সদস্য। তিনি এ আসন থেকে এবার নিয়ে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারে নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বার এমপি নির্বাচিত হলেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।

এই বর্ষিয়ান নেতার মূল্যায়ন ও মন্ত্রীত্ব পাওয়ায় কুমিল্লা-মুরাদনগর তথা দেশবাসীর সাথে সাথে বাংলাদেশ গণমাধ্যম প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ গণমাধ্যম প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্), সদস্য, সংবাদিক সাইদুল ইসলাম ও দৈনিক নতুন দিন সংবাদপত্রের ব্যাবস্থাপনা সম্পাদক   এবং উক্ত প্রেসক্লাবের সদস্য মোঃ আবদুল হান্নান শাহ ও ইয়াসিন সরকার নব নির্বাচিত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন