কুমিল্লার হোমনায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অর্থ লুট পাটের অভিযোগ


স্টাফ রিপোর্টার :  হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ফলাফল ঘোষণার পর বিএনপির সমর্থকদের বিরুদ্ধে  স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়ীঘরে  ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের ৬টি  বাড়িঘরে হামলা, বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরের চিহ্ন। স্থানীয়দের দাবি, গ্রামের পুরুষরা হুমকি ও হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। এছাড়াও তাদের কে মিথ্যা মামলার জড়ানোর আশঙ্কায় তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

ভুক্তভোগী পরিবার গুলো থানায় গিয়ে মামলা করতে ও ভয় পাচ্ছে। 

হামলার শিকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শাহিন মিয়ার পিতা মাসুদ মিয়া, উজ্জ্বল মিয়ার মাতা মনোয়ারা বেগম ও শ্রমিক করিম মিয়ার স্ত্রী খুশিয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ। কৃষি ও শ্রমজীবী কাজ করে আমরা সংসার চালাই। নির্বাচনে তালা মার্কা কে সমর্থন ও ভোট দেওয়াতে বিএনপির কর্মী আলমগীর, হামদু, ফাহিম, আল-আমিন, ইউসুফ ও সাগরের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে এসে তারা হামলা করে। রামদা, চাপাতি, কুড়াল, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা অতর্কিত আমাদের বাড়িঘর কুপাতে ও ভাংচুর করে ও আসবাবপত্র ভাংচুর এবং বাড়িতে থাকা মালামাল ও নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়ির পুরুষদের কাছে পেলে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যায়। এছাড়াও তারা নারীদের শ্লীলতাহানি ও শিশুদেরকে ও মারধর করে।

 আমরা এখন কোথায় যাব কি খাব কিছু ই নেই।


স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন ভোট দিতে যাওয়া কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথা-কটাকাটি ও হাতাহাতি 

হয়। পরের দিন  বিএনপির প্রার্থীর বিজয়ের খবর ছড়িয়ে পড়লে  শনিবার সকালে  স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের  ৬ টি বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠে।

এদিকে ধানের শীষ সমর্থক পল্লী চিকিৎসক আলমগীর হোসেন জানান, প্রতিপক্ষরা আমাদেরকে ঘায়েল করার জন্য মিথ্য অপবাদ চেষ্টা করছে, ঘটনা দিন আমি এলাকায় ছিলাম না, তালার সমর্থকরা নির্বাচনের দিন আমাদের উপর হামলা করেছে। আমাদের দুইজন কর্মী ঢাকা হাসপাতালে ভর্তি রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন