শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ মিনার পরিচর্যা দেখভাল করছেন ইউএনও


গোলাম রব্বানী-টিটু(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো: আল আমীন ২১ শে ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে আজ বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনার পরিচর্যার কাজ দেখভাল করেছেন । উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের রাস্তা মেরামত ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সহ রং দিয়ে সৌন্দর্য করার কাজ পরিদর্শন করেন । এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস সারোয়ার উপস্থিত ছিলেন । নবাগত ইউএনও মো: আল আমীন মহান ২১শে ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে জানান দিবসটি যথাযোগ্য ভাবে পালনের লক্ষ্যে শহীদ মিনারে পরিচর্যার  কাজ করা হচ্ছে । জনস্বার্থে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে সৌন্দর্য ভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের জন্যে সকলের সহরযোগিতা কামনা করেন ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন