বংশালে ৮লক্ষাধীক টাকার ১শ ৫টি চোরাই বাইসাইকেলসহ চোরচক্রের ৬জন গ্রেফতার

বংশাল থানায় ৮লক্ষাধীক টাকার ১শ ৫টি চোরাই বাইসাইকেলসহ গ্রেফতারকৃত ৬জন। ছবি : ইমন হোসেন


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ডিএমপি বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে চোরাই বাইসাইকেল ক্রয়কালে যৌথবাহিনী সাজু ও রাজন নামের দুই চোরকে আটক করে বংশাল থানায় সোপর্দ করে। থানায় সোপর্দ করা দুই চোরকে চৌকস পুলিশ পরিদর্শক বংশাল থানার ওসি এ কে এম মাহফুজুল হক জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরো অন্যান্য চোর চক্রের কাছে চোরাই বাইসাইকেল আছে বলে তারা জানায়। 

অতঃপর এ ব্যপারে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদের অনুমতি ও দিকনির্দেশনায় বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মাহফুজুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সোহেল হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ আলাউদ্দিন, এস.আই মোঃ আবদুল কাইয়ুম ও এস.আই সৈয়দ ইয়াসির হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে কাজী আলাউদ্দিন রোড এলাকায় একাধিক অভিযান চালিয়ে বাইসাইকেল চোর চক্রের সক্রিয় মহিলা সদস্য সিমা (৪০) সহ মোঃ সোহেল, সায়াতুল্লাহ উরফে আকাশ, আব্দুর রহমান ভিকি’কে গ্রেফতার পূর্বক তাদের জিজ্ঞাসাবাদের পর তাহাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১শ ০৫টি বাইসাইকেল উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত বাইসাইকেলের মূল্য ৮ লাখ ৮হাজার টাকা। 

উদ্ধারকৃত বাইসাইকেলগুলি জব্দ করতঃ এ ব্যাপারে এস.আই সৈয়দ ইয়াসির হোসেন বাদী হয়ে বংশাল থানায় মামলা নং-৮, তারিখ: ১৪/০২/২০২৬ ইং ধারা-৩৭৯/৪১/৩৪ দায়ের করা হয়েছে। চোরচক্রের সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন