মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : দেশের মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাবেন বলে কথা দিয়েছেন বাংলাদেশের নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই আমরা কাজ করব।  মানুষের পাহাড়সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন