নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ও অন্যান্য মামলায় ১৫ জন গ্রেফতা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের চলমান মাদক ব্যবসা, চাঁদাবাজী ও সন্ত্রাস বিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত অভিযানে ২৮০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ১৩ জন মাদক ব্যবসায়ী ও চুরির মামলায় ওয়ারেন্ট ভুক্ত আরোও ২ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওয়ারেন্ট ভুক্ত দু'জনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরোও জানাযায়, বৃহস্পতিবার ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনাকারী দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,আলী আকবর (৪৮),আকছার আহমেদ বিবেক (২৫), রুবেল হোসেন (৩০), শুভ (২৫), নাদিম আহাম্মেদ হৃদয় (২৫), আক্তার হোসেন উট্টু (৪০), রুবেল (৩৫), মহসিন (৩২), রাতুল (২২), নয়ন (৩৫), রুস্তম আলী (৪০), আকবর হোসেন (৩২) ও আমেলা বেগম (৫৫) ওসি আব্দুল বারিক জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি দখলবাজি সহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
