নারায়ণগঞ্জে ভূমি অফিসের কর্মকর্তা আড়াইহাজারে বদলীর একদিন পর পূনরায় গোপালগঞ্জে বদলী
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
গত ৪ মার্চ ভূমিপ্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তা/কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় ভূমি সহকারী ও উপসহকারী দুই কর্মকর্তাকে আড়াই হাজার উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি এবং অফিস সহকারীকে বন্দর উপজেলার কুড়ি পাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।
আদেশের সাথে সাথেই ঐদিন উক্ত বদলির আদেশ কার্যকর করেন সংশ্লিষ্ট ভূমিঅধিদপ্তর, কিন্তু বদলির স্থান পূণরায় পরিবর্তন করে তাদেরকে গোপালগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে বদলী করা হয়েছে বলে যানা গেছে।
উল্লেখ্য যে, গত ৫ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা এর সহকারী কমিশনার ( রাজস্ব) মোঃ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷
বদলি কৃত ঐ দুই কর্মকর্তা হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মাদ নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওমর ফারুক'কে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন কালা পাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন কুড়িপাড়া ভূমি অফিসে বদলী করা হয়েছিলো।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ বুধবার সকাল ৯ টা ১০ ঘটিকার সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে এসে কোন কর্মকর্তা/ কর্মচারীকে না পেয়ে অফিসের বারান্দায় বসে ছিলেন প্রায় ৩০ মিনিট।
ঘটনার দিনই উল্লেখিত কর্মকর্তাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি এবং রমজান মাসের নির্দেশনা মোতাবেক যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে৷
এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে৷
বিশ্বস্ত সূত্রে জানাযায় এই কর্মকর্তার বিরুদ্ধেও গোদনাইল ভূমি অফিসের সেবা প্রত্যাশী দের পাহাড়সমান অভিযোগ রয়েছে, তাছাড়া ইতিপূর্বে বিভিন্ন পত্র/পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ বানিজ্য ও দূর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে৷
বিতর্কিত এই ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলীর আদেশর বিষয়টি ছড়িয়ে পড়লে, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের আওতাধীন এলাকার বাসিন্দাদের অনেকেই বলেন,ব্যাপক ঘুষ দূর্নীতিতে অভিযুক্ত এই কর্মকর্তাকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলীর আদেশ ফিরিয়ে নিতে এবং উক্ত স্থানে একজন দূর্নীতি মুক্ত, স্বচ্ছ, সেবা গ্রহীতা বান্ধব ও মানবিক কর্মকর্তাকে পদায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
