হাফেজ নজরুল : বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি মাহমুদুল হাসান নিজামীর জানাযা শনিবার সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযায় দেশের বিশিষ্ট জন, কবি, লেখক, সাংবাদিক সহ কূটনীতিক গন উপস্থিত হয়েছিলেন।
জানাযায় অংশ গ্রহণ করেন পাকিস্তানের হাই কমিশনের, ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও এম্বাসির কালচারাল সেক্রেটারি অনিল আসগর ।
জানাযা শেষে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাহিত্য সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা মরহুম কবির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য গত ৫.০৩.২০২৬ রোজ বৃহস্পতিবার হৃদ রোগে আক্রান্ত হয়ে কবি মাহমুদুল হাসান নিজামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
Tags
কুমিল্লা
