আগামীকাল বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

 


মো. সাইদুল ইসলাম : আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ রমজান বিকাল ৫টায় ঢাকা জজ কোর্ট সংলগ্ন রায়সাহেব বাজার মোড়স্থ ক্যাফে ইউসূফ রেস্তোরায় বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থার আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর সভাপতিত্বে ২৯ রমজান, রোজ বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকায় ঢাকা জজ কোর্ট সংলগ্ন ক্যাফে ইউসূফ রেস্তোরায় বাংলাদেশ লেখক সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ গণমাধ্যম প্রেস ক্লাব দুটি সংগঠনের যৌথ উদ্বোগে ধর্মীয় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবি সমিতিরি সহ-সভাপতি (দয়িত্ব প্রাপ্ত) সিনিয়র এ্যাডভোকেট জনাব মো: সহিদুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটি, ঢাকা, এ্যাডভোকেট সৈয়দ মোঃ নজরুল ইসলাম (বাংলাদেশ সুপ্রীম কোর্ট-হাইকোর্ট ডিভিশন) সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমীতি, জনাব মোঃ মফিজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিএমপি লালবাগ বিভাগ), মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি মতিঝিল বিভাগ, মেজর মোস্তফা হেলাল (অব.), সহ সভাপতি মহাখালী ডিওএইচএস পরিষদ, হাজী আব্দুল কুদ্দুস, পৃষ্ঠপোষক, মোঃ জামাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি (বিএনপি), বংশাল থানা কমিটি, মোঃ মাঈনুদ্দিন মাঈনু, সাবেক মেয়র, নবীনগর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়াসহ সাংবাদিক, লেখক, কবি ও সামাজিক গুণীজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন