মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল এগারোটায় এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো:মাইনুল সিকদার,নির্বাহী সদস্য মাহাবুব হাসান মেহেদী,সহ সভাপতি সামান উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহআলম সিকদার ,সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
Tags
গাজীপুর
