বংশালে ১ মাসে ১শ ৮৫জন গ্রেফতার



মোঃ লৎফর রহমান (খাজা শাহ্) : ডি.এম.পি বংশাল থানার অফিসার ইনচার্জ এ. কে. এম মাহফুজুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আলাউদ্দিন, এস.আই মোঃ মিজানুর রহমান, এস.আই মোঃ আশরাফ হোসেন, এস.আই যিশু দত্ত, এস.আই মোঃ সারোয়ার হোসেন ভূইয়া, এ.এস.আই মোঃ আনিচুর রহমান, এ.এস.আই মোঃ রিয়াজুল হক, এ.এস.আই মোঃ জহুরুল ইসলাম ও এ.এস.আই মোঃ কামরুজ্জামান সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গত এপ্রিল মাসে সর্বমোট ১শ ৮৫ জন কে গ্রেফতার করেছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় ১৬ জন, মাদক মামলায় ১০জন, গ্রেফতারী পরোয়ানায় ২৯জন, সাজাপ্রাপ্ত পরোয়ানায় ৮জন, এবং ডি.এম.পি আইনে ১শ ২০জন কে গ্রেফতার করা হয়েছে। আপরদিকে গত এপ্রিল মাসে মাদক বিরোধী অভিযানে মোট ২শ ৪৮টি ইয়াবা, ৩০ পুড়িয়া হেরোইন, ২০ পুড়িয়া গাঁজা, ৭ বোতল মদ, ২এ্যাম্পল প্যাথেডিন ইনজেকশন, পরিত্যাক্ত ১টি মোটরসাইকেল এবং জিডি মূলে ৫০টি এনড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে ডি.এম.পির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন