ভোলায় মাদক ও টাকাসহ ১ কারবারি আটক


ভোলা প্রতিনিধি : ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও বিক্রির প্রায় ৬ লাখ টাকাসহ মোঃ কামাল খন্দকার (৩২) নামের ১ জন গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভোলা পৌরসভার ৭ ওয়ার্ডের জাহাঙ্গীর মিয়ার ভাড়া দেয়া বাসা থেকে মাদক ও টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহন্মদ মনিরুল ইসলাম জানান, ভোলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছারের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় মাদকমুক্ত ভোলা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলস ভাবে অভিযান করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়,ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও সংগীয় অফিসারদের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে, ভোলা পৌরসভা ০৭নং ওয়ার্ডের উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন জাহাঙ্গীর মিয়ার ভাড়া দেয়া টিন সেট  বাসা থেকে ৫০ পিস মাদক ইয়াবা ট্যাবলেট ও তা বিক্রির ৫ লাখ ৯৪ হাজার টাকাসহ মোঃ কামাল খন্দকার (৩২) কে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। তিনি ভোলা পৌরসভা ৭ নং ওয়ার্ডে জাহাঙ্গীর মিয়ার বাসায় বাড়া থেকে মাদক ব্যবসা করে আসছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করে ১৫ মে শুক্রবার কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। সমাজ থেকে মাদক র্নিমুলে সকলের সহযোগীতা কামনা করেছেন পুলিশ সুপার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন