ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার


ভোলা প্রতিনিধি : ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর তত্বাবধায়নে, ভোলা সদর পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট টু চরফ্যাশনগামী বেরিবাধের উপরের সিদ্দিক ব্যাপারীর দোকানের সামনে  থেকে  ২০০০ (দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

১৫ মে শুক্রবার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ সংঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে, ভোলা সদর পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাট থেকে চরফ্যাশনগামী বেরিবাধের উপরে সিদ্দিক ব্যাপারীর দোকানের সামনে থেকে-মোঃ আবুল কাশেম (২৬), মোঃ হাছনাইন ওরফে হাসান (২৬) নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার  দক্ষিণ ফ্যাশন, পৌরসভা ৯নং ওয়ার্ডে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কোটের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন