ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার ১ মে সকালে উপজেলার ধান্যদৌল ডায়াবেটিক সমিতির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ,হ,ম তাইফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জহির উদ্দিন, কুমিল্লা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটুয়ারী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান চৌধুরী,কুমিল্লা বাডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম,অধ্যক্ষ আলতাফ হোসেন, সহ সভাপতি আজীবন দাতা সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান, কুমিল্লা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি, ডায়াবেটিক হাসপাতালে ম্যানেজার রফিকুল ইসলাম খোরশেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
