শেরপুরের ঝিনাইগাতীতে মহান মে দিবস পালিত


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শুক্রবার সকালে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে | উপজেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে দিনটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে | সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল | আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফুর রহমান, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লাহ প্রমুখ | প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল মে দিবসের তাৎপর্য তুলে ধরে এখনও শ্রমিকদের নির্যাতন, নিপিড়ন ও চাঁদাবাজি করে ˆবষম্য করা হচ্ছে | এ থেকে বাহির হয়ে ˆবষম্য  দূর করে শ্রমিকদের ন্যায্য পাওনা অধিকার আন্দোলনে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান | অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও আল আমীনের নেতৃত্বে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন