সাপাহারে আহলে হাদিস ওলামা পরিষদের ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আব্দুল আলীম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় আহলে হাদিস ওলামা পরিষদ (নওগাঁ জেলা পশ্চিম)-এর উদ্যোগে দিনব্যাপী ‘ইমাম প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলার নিশ্চিতপুরস্থ ‘মারকাজ আস সুন্নাহ আন নাবাবিয়্যাহ লিদ্দিরাসাতিল ইসলামিয়্যাহ’ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার প্রায় ২০০ জন ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। সমাজে ইমামদের দায়িত্বশীল ভূমিকা আরও সুসংহত করা এবং দ্বীনি দাওয়াতের সঠিক প্রচার ও প্রসারে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ড. কাওসার মুহাম্মাদ এরশাদ মাদানী। তিনি তাঁর বক্তব্যে ইমামদের দায়িত্ব-কর্তব্য, সমাজ সংস্কারে তাদের ভূমিকা এবং ইসলামের সঠিক বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ মাদানী।


এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইমাম ও খতিবগণ সময়োপযোগী এ ধরনের কর্মশালার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন