ঈদের কবিতা
বিশিষ্ট লেখক, সাংবাদিক, ও কবি
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর কবিতা
ঈদ আসে ঈদ যায়
সময়ের ঘারে চড়ে
হাসি খুশি আনন্দ উল্লাস
মুসলিম জাহান জুড়ে
ঈদের নামাজ পড়ব আজ
ঈদ গাহেতে গিয়ে
পায়জামা-পাঞ্জবী আর
টুপি মাথায় দিয়ে
পিঠা পায়েস মিষ্টি দধি
হরেক রকম খানা
যত খুশি মজার খাবার
খেতে নেই আজ মানা
ছোট বড় গরীব ধনি
হিংসা বিদ্ধেশ ভুলে
একে অপরকে কাছে
টেনে নিব কুলে
তাঁর রাহে মহা সাধনার
তিতিক্ষার আনন্দাশ্রুর জ্বলে
আল্লাহর রাহে কোরবানী দিব
মায়া জাল ভুলে
আমি যেদিন থাকিব না
তোমাদের মাঝে
খানিক স্বরিও বরিও মোরে
সকাল সন্ধা সাজে
ঈদের নামাজ পড়া শেষে
মা-বাবা আর দাদা-দাদীর তরে
কবরস্থানে গিয়ে করব দোয়া
তাঁর দরবারে--- (অসমাপ্ত)
(বিঃদ্রঃ কপিরাইট করা আছেঁ নকল করিলে আইনগত ব্যবস্থা হবে)
Tags
শিল্প সাহিত্য
