কালিয়াকৈরে কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর :

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার  উপজেলার  বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে এর মধ্যে চন্দ্রা, হরতকিতলা, ডাইনকিনি, সফিপুর, চন্দ্রা  বাজারে মহাসড়কে ঈদের তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য।

চন্দ্রা এিমোড়, ফায়ার সার্ভিস রুট,  আমতলা,বাদশা হাউজ,চারতলা মাইওয়ান মোড়,চন্দ্রা,  সফিপুর বাজার, তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও আন্দরমানিক রোডের মাথায় মহাসড়কে ফ্লাইওভারের নিচে ঈদের দিন কোরবানির পশু জবাই করা হয়।

এখন পর্যন্ত অপসারণ করা হয়নি চন্দ্রা বাজারের একাধিক ব্যাক্তি জানান।

স্থানীয় সূত্রে জানাযায় ইজারাদার সহকারী, শাজাহান মিয়া ঈদের দিন এই চামড়াগুলো মহাসড়কের উপরে রেখেছে।

সফিপুর বাজারের ইজারাদার মোঃ নজরুল ইসলামকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমিতো এলাকায় নাই গ্রামের বাড়িতে আসছি আমি দেখতেছি বিষয়টা।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের মুঠোফোনে বারবার ফোন করেছি কিন্তু ফোন রিসিভ করেননি। 

সাধারণ পথচারী সহ রোগীরা বলেন, ঈদের আজ তিনদিন পার হলেও সফিপুর বাজারের ইজারাদার নজরুল শাজাহান এর উদাসীনতায় এই ভোগান্তিতে সাধারণ জনগণ যত দ্রুত সম্ভব এই বর্জ্য অপসারণ করার দাবি জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন