রনজিত কুমার শীল, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর উদ্যোগে আজ ৫ মে মঙ্গলবার ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘কর্মই জীবন বাঁচায়’। এ উপলক্ষে সকালে র্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে আগত রোগী এবং এ্যাটেনডেন্টদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। বিআইটিআইডিতে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রনব কুমার বড়ুয়া, ডা. তাবাসসুম ফেরদৌসী ও ডা. ইশরাত জাহান ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. ইফতেখার আহমদ বলেন, সঠিকভাবে হাত পরিস্কার রাখার মাধ্যমে আমরা অনেক সংক্রামক রোগের প্রার্দুভাব থেকে রক্ষার পেতে পারি। পাশাপাশি সুস্থ থেকে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারি। এ ব্যাপারে জনসচেতনতার কোন বিকল্প নেই।
