শেরপুরের ঝিনাইগাতী বাজারে নানা সমস্যা অল্প বৃষ্টিতেই হাটু পানি



গোলাম রব্বানী-টিুটু, (শেরপুর) প্রতিনিধি : আসছে বর্ষা মৌসুম এ সময় শেরপুরের ঝিনাইগাতী সর্বোচ্চ রাজ¯^্য আয়ের বাজারটিতে নানা সমস্যা অল্প বৃষ্টিতেই জমে থাকে হাটু পানি| অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকায় এ সময়ে বাজারের ক্রেতা-বিক্রেতাদের অসহনীয় দূর্ভোগের শিকার হতে হয়| এমন পরিস্থিতি দেখে মনে হয়, উক্ত বাজারটির এ বেহাল দশা, দেখার যেন কেউ নেই! বিশাল রাজ¯^্য আয়ের এ বাজারটির এহেন দূরবস্থার বিষয় গুলো ভূক্ত-ভোগী ব্যক্তিরা উপজেলার কর্তা ব্যাক্তি বা জনপ্রতিনিধিদের বার বার অবহিত করা সত্বেও কোন অগ্রগতি হয়নি| উল্লেখ্য, এ বাজার থেকে রাজ¯^ ফি বছরে প্রায় কোটি টাকার উর্ধ্বে রাজ¯^্য আয় আসে| অথচ বাজার উন্নয়নে তেমন কোন পদক্ষেপ নেই| প্রকাশ থাকে যে, সরকারী নিয়ম অনুযায়ী বাজারের ডাককৃত অর্থের সিংহভাগ টাকা বাজার উন্নয়ন খাতে ব্যয় করার নিয়ম থাকলেও তা এ ক্ষেত্রে মানা হচ্ছে না| বর্তমানে ঝিনাইগাতী বাজার ও পার্শ্ববর্তী এলাকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় পানি বাহিত রোগ সহ নানান রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ| এ ছাড়াও এ বিশাল বাজারটিতে দূর-দুরান্ত থেকে আগত হাজার হাজার ক্রেতা-বিক্রেতাদের পানীয় জলের কোন ব্যবস্থা নেই এমনকি পাবলিক টয়লেটের ব্যবস্থাও না থাকার সামিল| এ সমস্ত সমস্যা দীর্ঘদিন থেকে বাজারের ক্রেতা-বিক্রেতারা  ভোগ করে আসছে| অন্যদিকে চালহাটি ও আবাসিক এলাকার বসত বাড়ির সিমানার সাথে  অপরিকল্পিত ড্রেনেজ ব্যববস্থা ও উপরের স্লাপ না দেওয়ার কারণে  দুর্গন্ধ সৃষ্ঠি হয়ে ময়লা আবর্জনা আটকে পড়ে পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে | ফলে ওই এলাকার এ নোংরা পরিবেশের কারনে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে অনেকেই |  যার জন্যে এলাকায় মানুষের চলাফেরা হ্রাস পেয়েছে| এ দূর্গন্ধ পরিবেশে মধ্যে টিকে থাকতে না পেরে এলাকায় ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে অনেকেই| বাজারের গো বাজার, মাছ হাটি,মসজিদ রোড ধানহাটিতে সামান্য বৃষ্টিপাত হলেই জনদূর্ভোগের সৃষ্টি হয়ে যায় | এ সংক্রান্ত বিষয়ে লিখিত ভাবে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি ভূক্ত ভোগীরা| এ ব্যাপারে সচেতন মহল আবাসিক এলাকার ড্রেনের ময়লা পরিস্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ ও বাজারের সমস্যা সমাধানে সংশ্লিষ্ঠদের প্রতি জোর দাবি জানিয়েছেন |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন