মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুরাদনগর : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক প্রস্তুতি সভা বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদার, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, বাংগরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান, মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ,
পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মহিউদ্দিন, মোঃ নুরুল ইসলাম মাস্টার, কবিপত্নী নার্গিসের ভাইপো বাবলু আলী খান।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কবির মুরাদনগরের দৌলতপুরে অবস্থান সম্পর্কে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের একদিন ২৫মে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারওয়ার রাব্বী অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
