শিপন পাটওয়ারী, রায়পুর উপজেলা প্রতিনিধি :
আসন্ন আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল মন্নান রাড়ী।
এলাকাবাসীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অসহায় মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। ফলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে তাঁর একটি ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
২নং ওয়ার্ডের কয়েকজন স্থানীয় ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কাজ করবেন। এই দৌড়ে আব্দুল মন্নান রাড়ী তাদের প্রথম পছন্দ।
নির্বাচনী প্রস্তুতি ও নিজের প্রার্থীতার বিষয়ে আব্দুল মন্নান রাড়ী বলেন, "আমি পদের লোভে কিংবা নিজের স্বার্থে প্রার্থী হতে চাই না। ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে ভালোবাসেন এবং তারাই আমাকে প্রার্থী হতে উৎসাহিত করেছেন। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি ২নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। জনগণের সেবক হয়ে সারাজীবন তাদের পাশে থাকতে চাই।"আমি দীর্ঘ দিন যাবত বি এন পিতে সক্রিয়ভাবে রাজনীতি করেন বর্তমানে ৮ নং চরবংশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসাবে আছেন তিনি রায়পুর ডেকোরেটার মালিক সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন সুনামের সহিত।
ইতিমধ্যেই তিনি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। এলাকার যুবক থেকে শুরু করে মুরুব্বিরাও তাঁর পক্ষে মাঠে নেমেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে ২নং ওয়ার্ডে আব্দুল মন্নান রাড়ী অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।
