নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার নিজস্ব অর্থায়নে ৩হাজার ৫শত ফুট রাস্তা সংস্কার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ড বাতেনপাড়া ক্যানেল পাড় রোড হয়ে জামিয়া আহমেদীয়া দারুল কুরআন বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত নিজস্ব অর্থায়নে ৩৫শত ফুট রাস্তা ড্রাস্ট দিয়ে সংস্কার করেছেন স্থানীয় বিএনপির যুবদল নেতা ও নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শহিদুল ইসলাম।
সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে, জনদুর্ভোগ লাঘবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাতেন পাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম । দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এলাকার প্রায় ৩ হাজার ৫শত ফুট দীর্ঘ একটি সড়ক নিজেদের অর্থায়নে মেরামত করেছেন তিনি।
বধুবার ১০ জুন সকালে সরেজমিনে তদন্ত করতে গেলে, অত্র এলাকার স্থানীয় বাসিন্দা ডাঃ কামরুল হাসান বলেন , দীর্ঘ দিনের জনদুর্ভোগে এই প্রধান সড়কটি খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদা-মাটিতে একাকার হয়ে যেত। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। রিকশা বা অন্যান্য যানবাহন চালকরা এই রাস্তা দিয়ে আসতে চাইতেন না। আর আসলেও প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটতো। বাতেন পাড়া ক্যানেল পাড় রোড এর ৪ শত পরিবারের কথা চিন্তা করে যুবদল নেতা ও কাউন্সিলর পদ প্রার্থী শহিদুল ইসলাম আমদের হাটা চলা ও জন দু্র্ভোগ থেকে মুক্তি দিয়েছেন।
এর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায়, শেষ পর্যন্ত শহিদুল ইসলাম নিজ উদ্যোগে মেরামতের সিদ্ধান্ত নেন। এলাকার তরুণ, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শহিদুল ইসলামকে এই সংস্কার কাজটুকু করে দেওয়ার অনুরোধ করলে, সে তার নিজস্ব অর্থায়নে এই ৩৫শত ফুট রাস্তা মেরামতের কাজ শুরু করেন।
জামিয়াহ আহমেদীয়া দারুল কুরআন বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নোমান আহমেদ বলেন ,আমরা কতদিন আর এই দুর্ভোগ সহ্য করব? বর্ষা এলে আমাদের কষ্টের সীমা থাকত না। তাই আমরা সরকারি বরাদ্দের আশা ছেড়ে দিয়ে, আমি শহিদুল কে এই রাস্তাটি সংস্কার করার জন্য অনুরোধ করি, এখন অন্তত ৪শত পরিবারের আমাদের ছেলে মেয়েরা নিরাপদে যাতায়াত করতে পারবে।"আপনি যদি আপনার নিজস্ব অর্থায়নে এ রাস্তার কাজটি সংস্কার করেন তাহলে নাসিক ১ নং ওয়ার্ডের বাসীর কাছে সমাজ সেবক ও দায়িত্ব শীল ব্যাক্তি হিসাবে এলাকার মানুষের কাছে প্রশংসিত হবেন। স্থানীয়রা মনে করেন সরকারের দিকে তাকিয়ে না থেকে সচেতন নাগরিক হিসেবে শহিদুল ইসলাম সামাজিক সমস্যার সমাধান করেছেন। তবে রাস্তাটি যেন ভবিষ্যতে স্থায়ীভাবে পাকা করা হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য শহিদুল ইসলাম বলেন,বাতেনপাড়া ক্যানেল সংলগ্ন রোড মানুষের যাতায়াতে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র ছাত্রীরা, মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েরা যাতায়াত করতে সমস্যা হচ্ছে এজন্য ৩হাজার ৫ শত ফুট মাটির রাস্তায় ড্রাস্ট দিয়ে সংস্কার করে প্রায় ৪ শত পরিবারের চলাচলে সুবিধা করতে পেরেছি, আমি যেনো সবসময় সামাজিক দায়িত্ব বোধ ও জনগনের সেবা করতে পারি সেজন্য এলাকার বাসী কাছে দোয়া প্রার্থনা করি।
