সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর ব্র্যাক কার্যালয়ের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর উদ্যোগে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১জুন আয়োজিত এ কর্মশালায় সুবিধাভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়। একই সঙ্গে এসব সম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর শাখার উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবী) সাইফুল মালেক আকন্দ। তিনি বলেন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ ও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা হাঁস-মুরগি পালন ও মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা ব্র্যাকের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক: ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি), কুমিল্লা-৩ অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের এলাকা ব্যাবস্থাপক (দাবী)মোঃ গোলাম নাছির, ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট মোঃ সাইফুল্লাহ সোহাগ, এলাকা ব্যবস্থাপক প্রগতি মোঃ আকরাম হোসেন, ব্র্যাকের উপজেলা হিসাব কর্মকর্তা রেহেনা বেগম, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক ( দাবী)মোঃ শাহীনুর রহমান । এসময় ব্র্যাকের বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং উপকার ভোগী গণ উপস্থিত ছিলেন।
হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা এবং প্রশিক্ষণ কর্মশালায় উপকার ভোগদের মধ্যে ৪১ জনের মাঝে মুরগীর বাচ্চা, ৩৪ জনের মাঝে হাঁসের বাচ্চা এবং ২৬ জনের মাঝে মাছের ট্রেনিং পোনা মাছ বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গাজীপুর শাখার উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবী) সাইফুল মালেক আকন্দ হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরন করেন।
