গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে অবস্থিত উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নানা অভিযোগের মধ্য দিয়ে আজ শুক্রবার সাবেক ওয়াল্ড ভিশন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে |
নির্বাচনে দুইজন সভাপতি প্রার্থী ঙ অঞ্চলের তিনজন ডিরেক্টর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে একজন সভাপতি ১জন ডিরেক্টর বিজয় লাভ করবে | এ নির্বাচনকে ঘিরে সভাপতি প্রার্থী এস,এম রমজান আলী নির্বাচনের রাতেই সমিতির হিসাব নিকাশে অনিয়ম, ভোটার তালিকার সচ্ছতার অভাব, সিন্ডিকেট দ্বারায় নিয়ন্ত্রিত অনিয়ম তুলে ধরে পক্ষপাতিত্ব ও অবৈধ নির্বাচন বলে ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান | সমিতির সেচ্ছাচারিতা ও কোর্টে মামলার বিবরণ তুলে ধরে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন আশরাফুল ইসলাম জুন।
সকালে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শুরু হলে বেলা সাড়ে ১১টার সময় নির্বাচনের অনিয়ম ও জাল ভোটের অভিযোগ এনে ডিরেক্টর প্রার্থী আবু সাইদ ও আব্দুল হালিম ভোট বর্জন করে মাঠ ত্যাগ করেন | সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট প্রদান করেন | ১জন সভাপতি ২জন ডিরেক্টর নির্বাচন বয়কট করার ফলে ভোটের মাঠ পরিস্কার হয়ে যায় বিজয়ীদের ক্ষেত্রে | সভাপতি প্রার্থী শাহাজামাল জানান সুষ্ঠু ভাবে নির্বাচন হচ্ছে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ |
উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান জানান নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে | কোন রকম অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি | নির্বাচনে ভোট বর্জন করবে এটা প্রার্থীদের ব্যাপার | নিয়মবিধি মোতাবেক নির্বাচন হচ্ছে কোন রকম অনিয়ম হয়নি জানিয়ে সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে | কোর্টের মামলার বিষয়ে বলেন বিজ্ঞ আদালত তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি জবাব দিব | ভোট গ্রহন শেষে শাহাজামালকে সভাপতি ও হিরাকে ডিরেক্টর পদে নির্বাচিত ঘোষণা করা হয় |
