মুন্সিগঞ্জের সিরাজদীখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এসএম মিরাজ হোসেন টিপুঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে সিরাজদিখান থানার শেখরনগর এলাকায় এসআই আক্কাস আলী শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মরিচা থেকে বাড়ৈখালী বাজারগামী সড়ক থেকে মো. শাকিল মিয়া (২৭) নামে এক যুবককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শাকিল কালশুর এলাকার আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানাযায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে সিরাজদীখান উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সিরাজদীখান থানা পুলিশ।
