নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

 শনিবার (১৮ জুলাই) বিকেলে  নাগরপুর মহিলা কলেজ হলরুমে  এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ওলামাদল। 

উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  রবিউল আওয়াল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।


আরো  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।  সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান,যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। এ সময় উপজেলা বিএনপি'র অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ইমাম, মুযাজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে  সকলের জন্য দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন