শেরপুরের ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আজ শনিবার ধান বাজারে সংগঠনের সভাপতি মুখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে | সংগঠনের কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল | অন্যান্যদের মধ্য থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, ওসি আমিরুল ইসলাম, যুবদলের অহবায়ক মাছুম বিল্লাহ, আবু ছালেহ, মাছুদ হাসান প্রমুখও বক্তব্য রাখেন | সভা শুরুর আগে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় সমিতির কার্যকারী কমিটির সদস্যগণ | এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল ব্যবসায়ীদের  সমস্যা মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানে বর্তমান সরকারের করণীয় নিয়ে আলোচনা করে বাজারে বন্যার পানি প্রবেশ প্রতিরোধ ও বাজারকে সৌন্দর্য করে গড়ে তুলা সহ ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের অনায়াসে চলাফেরা করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন | পরে সমিতির সদস্যদের মধ্যে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন