কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ৬ জনকে কারাদন্ড


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ছয় জনকে বিনাশ্রমে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ও সহকারী কমিশনার(ভূমি) ফাহিম শাহরীয়ার এর নেতৃত্বে ভ্রাম্যমান  আদালত বসিয়ে এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো চন্দ্রা মন্ডলপাড়া এলাকার খালু মন্ডলের ছেলে জমির মন্ডল(৩৩), জামাল উদ্দিনের ছেলে রুবেল মিয়া(৩৪), নাটোরের সিংড়া উপজেলার বিগল গলিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে গোলাম রব্বানী(২৬), বগুড়ার সোনাতলা উপজেলার চরমগাছা গ্রামের মৃত সেকেন্দার আকন্দের ছেলে মোশারফ হোসেন(৩০), খুলনার বটিয়াঘাটা উপজেলার বানোরিয়া গ্রামের মৃত কিরন চন্দ্র শীলের ছেলে অমৃত চন্দ্র শীল(৫৫) ও উপজেলার মাঝুখান গ্রামের মৃত  আব্দুর রহমানের ছেলে জামাল উদ্দিন(৫৫) পরে দন্ডপ্রাপ্তদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্র জানায় যুব সমাজকে মাদক মুক্ত রাখতে শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মর্কতা র্কাযালয়ে হাজির করা হলে ৪ জনকে ৭ দিনের, একজনকে ১ মাসের ও আরেকজনকে ১ দিনের বিনাশ্রমে কারদন্ড ও ২০ হাজার টাকা অর্থিক জরিমানা অন্যথায় তিন মাসের জেল এ আদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন মাদকে সেবনের দায়ে ৬জনকে কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত| পরে তাদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন