মুরাদনগর প্রতিনিধি : কুমিল্লায় নবগঠিত বাঙ্গরা উপজেলাধীন ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা ও মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত।
এ উপলক্ষে রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, তিনি মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্থতা কামনার জন্য দোয়া চান।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক, দুলাল দেবনাথ, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, মুরাদনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরসহ ফ্রন্টের নেতৃবৃন্দ।
বিশিষ্ট সমাজ কর্মী অসিত বরণ সরকার (শংকর) এর সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন, দক্ষিণ্বশ্বর কালি মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা, শ্রী শ্রী গৌর নিতাই মন্দির সভাপতি,রতন কোমার দাস, কোষাধ্যক্ষ রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির, সঞ্জিত পোদ্দার।
রামচন্দ্রপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার সাহা, রামচন্দ্রপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীনবন্ধু সরকার, সেবায়েত শ্রী শ্রী রাধা মাধব জউর মন্দির, নিতাই দয়াল দাস (নির্মল), অনুপম দেবনাথ, শম্ভু সাহা, বিজয় কৃঞ্চ সরকার, লিটন দাস,সঞ্জয় কুমার পাল, সেবায়েত শ্রী শ্রী গৌর নিতাই মন্দির শ্যামরুপ দাস (শ্যামল), সেবায়েত রামচন্দ্রপুর শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির রামু আচার্য, সভাপতি রামচন্দ্রপুর জগন্নাথ যুব সংঘ, দিলীপ পাল, সাধারণ সম্পাদক জগন্নাথ যুব সংঘ,সত্য রঞ্জন পাল, কোষাধক্ষ জগনাথ যুব সংঘ, চৈতন্য পাল, এই উপলক্ষে রামচন্দ্রপুরের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, কীর্তন, বর্ণাঢ্য রথযাত্রা এবং প্রসাদ বিতরণের আয়োজন ছিল অন্যতম।
রথ যাত্রা টি রামচন্দ্রপুর শ্রী শ্রী রামচন্দ্রপুর দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে শুরু করে আমিননগর মোড়, অধ্যাপক আবদুল মজিদ কলেজ, জায়েদ আলী মার্কেট প্রদক্ষিণ করে রামচন্দ্রপুর উত্তর বাজার বাবু নেপাল সাহার দোকানের সামনে এসে শেষ হয়।
