সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ৪ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দস্যুতা মামলার ৩ জন ও সিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত ১ জন হস মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা কালে, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যুতা মামলার তিন আসামি এবং একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হাসান (২৬), বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা, মোঃ নয়ন (২২), দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি এলাকার বাসিন্দা, মোঃ শুভ (২০), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার বাসিন্দা এবং মোঃ সাব্বির, সিদ্ধিরগঞ্জের পশ্চিম মধুগড় এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে চারজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
