তিন মামলার পলাতক আসামি আফতাব বিন তমিজ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আফতাব বিন তমিজ


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব বিন তমিজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আফতাব বিন তমিজ একজন স্ক্রিপ্টরাইটার, দেশ বিদেশে বিভিন্ন মেলা অর্গানাইজার এবং এড পয়েন্ট এর প্রোপ্রাইটর।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি আফতাব বিন তমিজ (পিতা- মৃত তমিজ সরকার, মাতা- সালেমা খাতুন) ঢাকার হাতিরঝিল থানার ৩৭৭, দিলু রোডের স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন ছিল এবং আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল। বর্তমানে তার বাসা উত্তরার এগার নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রুজুকৃত তিনটি পৃথক সিআর (CR) মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল। 

সিআর মামলা নং- ১৭৯৭/১৯: এই মামলায় আসামির বিরুদ্ধে মূলত আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পাওনা টাকা পরিশোধ না করে চেক প্রত্যাখ্যান (Check Dishonor) সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

সিআর মামলা নং- ৩০৮/১৭: এই মামলাটি সম্পত্তি সংক্রান্ত বিরোধ, জালিয়াতি কিংবা দণ্ডবিধির ৪২০ ধারা মোতাবেক প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অপরাধে দায়ের করা হয়েছিল।

সিআর মামলা নং- ৫১১৮/১৬: এটি আসামির বিরুদ্ধে দায়েরকৃত পূর্ববর্তী একটি প্রতারণা বা চুক্তিভঙ্গ সংক্রান্ত ফৌজদারি অপরাধের মামলা।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওয়ারেন্ট মূলে গত ২জুন বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালত কর্তৃক নির্ধারিত হবে। আফতাব বিন তমিজ এর বিরুদ্ধে আরও দুজনের অভিযোগ পাওয়া গেছে। পল্টনের আল্টিমেট এয়ার ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর মোঃ সালামত উল্লা বলেন,তাঁর অফিস থেকে এয়ার টিকেট ক্রয় বাবদ মোট আঠারো লাখ টাকা আফতাব বিন তমিজ এর নিকট পাওনা। বিগত প্রায় আটমাস যাবত এ পাওনা টাকা পরিশোধ করার জন্য বার বার অনুরোুধ জানানো হয়েছে। কিন্তু তার কোন সহযোগিতা না পেয়ে তিনটি চেক ডিজঅর্নার হওয়ার প্রেক্ষিতে আফতাব বিন তমিজ এর বিরুদ্ধে সিআর মামলা নং ২৭৯/ ২৬ একটি মামলা করা হয়। মামলাটি চলমান রয়েছে। এছাড়াও আরো অসংখ্য লোক আফতাব বিন তমিজের নিকট বহু টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ব্যবাসায়ীক পার্টনার যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন জানান প্রায় পনের লাখ টাকা আফতাব বিন তমিজের নিকট সে পাবে। ভবিষ্যতে আর কোন ব্যবসায়ীর সাথে যেন সে এরকম প্রতারণা না করতে পারে সে বিষয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এখন তার সাথের ব্যবসায়ী এবং তার বন্ধু বান্ধবের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন