হাফেজ নজরুল : কুমিল্লায় নবগঠিত বাঙ্গরা উপজেলার ৭ নং পশ্চিম বাঙ্গরা ইউনিয়ন এর কুরুন্ডী গ্রামের প্রবাসী মনির হোসেন ভিডিও বার্তায় তার কৃষি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ আনেন তিনি বলেন আমার একটি মাত্র কৃষি জমি সেটি ও অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে, আমি প্রশাসনের নিকটে বিচার চাই।
অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে, এ অভিযোগের বিষয়ে সাংবাদিকগণ ঘটনাস্থলে গেলে ড্রেজার ব্যবসায়ী আক্কাস মিয়া বলেন আমরা মাননীয় ধর্মমন্ত্রী ও মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনোর কাছ থেকে অনুমতি এনে ড্রেজার চালাচ্ছি, অনুমতি পত্র দেখাতে বললে তিনি বলেন মাননীয় ধর্মমন্ত্রী ও ইউনো স্যার মৌখিক অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম সারোয়ার রাব্বি বলেন তাকে অনুমতি পত্র দেখাতে বলেন আর কোথায় ড্রেজার চলে তথ্য দিন।
সারা মুরাদনগর জুড়ে ড্রেজার এর বিরুদ্ধে মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানের পর ও মাটি খেকোদের তান্ডব চলায় কৃষকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
