সিংড়ায় স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আজ রবিবার দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের  একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এসময় ছাত্রী চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন