ঝিনাইগাতীতে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের আহবায়কের সংবাদ সম্মেলন


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক  আরেফিন সোয়াগ নানা ষড়যন্ত্র ও জমি সংক্রান্তের মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রদলের আহবায়ক বলেন, আওয়ামি দোসর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রামেরকুড়া নিবাসী সাবেক শিক্ষক হাবিবুর রহমান হাবি নানা ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যা মামলা ও বানোয়াট কথা বলে রাজনৈতিকভাবে ছাত্রদলকে হ্যায় প্রতিপন্ন করে আসছে। আমার বাবা ক্রয়সূত্রে ২০১১ সালে ১২৩ দাগে জমির বৈধ মালিক । এই সম্পত্তি  ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময় থেকে আজ পর্যন্ত জোর পূর্বক দখল ও হুমকি দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করেছেন ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আহবায়ক আরেফিন সোয়াগ আরো বলেন এই নালিশি ভূমিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে । বিগত সরকারের সময় হাবিবুর রহমান হাবি গংরা আধিপত্য বিস্তার করে আমাকে হ্যায় প্রতিপন্ন করে মিথ্যা মামলা করেছেন । তাদের হুমকিতে আমার পরিবার সহ আমি আতংকিত ভাবে জীবন যাপন করছি । তাদের দাবি ১৩০/১৩১ দাগ কিন্তু ১২৩ দাগের জমি দখল চায় ।

অপরদিকে, হাবিবুর রহমান হাবি বলেন ওয়ারিশ সূত্রে আমরা ৫ভাই নালিশি জমির মালিক । ১২৩ দাগের কোন জমি এখানে নেই রাস্তায় চলে গেছে জোর পূর্বকভাবে তারা রাজতৈতিক তকমা লাগিয়ে জমি দখল করতে চায় । বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে উভয়পক্ষ একে অপরকে দোষারুপ করে আসছে। সচেতন মহল প্রশাসনকে উদ্যোগ গ্রগণ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ।  সংবাদ সম্মেলনে  আহবায়কের পিতা শাহা আলম সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন