হাফেজ নজরুল : কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন ৩নং আন্দিকুট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেওড়া ভূইয়া বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মতিন এবং মাতার নাম আছিয়া বেগম।
বাঙ্গরা বাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়।
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন ২৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতারকৃত রাসেলকে রবিবার দুপুরে মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tags
কুমিল্লা
