নারায়ণগঞ্জে ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছে পরিবহন শ্রমিক সজীবকে
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, পরে সজীবের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরোও জানান, উক্ত ঘটনায় হত্যাকারীদের শনাক্ত করা সহ গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
