নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার

নাটোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন মোছা. সুমনী আক্তার। ছবি : সংগৃহীত

আব্দুল মজিদ, নাটোর : নাটোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোছা. সুমনী আক্তারকে পদায়ন করেছে সরকার। তিনি এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি ১৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়। এতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত কর্মকর্তাদের মধ্যে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নাটোরের তৎকালীন জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

নতুন জেলা প্রশাসক সুমনী আক্তারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নাটোর জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন