শিপন পাটওয়ারী, রায়পুর (লক্ষ্মীপুর) থেকে : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এনামুল হক রাসেলের নাম স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে এনামুল হক রাসেলও কাউন্সিলর পদে প্রার্থী হতে পারেন—এমন আলোচনা রয়েছে। তাকে ঘিরে স্থানীয় পর্যায়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্য, নির্বাচনে প্রার্থী হলে রাসেল ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন ও জনসেবামূলক বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাতে পারেন। তবে তার প্রার্থিতা ও নির্বাচনী কার্যক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সময়েই স্পষ্ট হবে।তিনি দলের দুঃসময়ে সব সময় পাশে ছিলেন। জেল জুলুম নির্যাতন মেনে সব সময় জাতীয়তাবাদী দল বিএনপি'র পাশেই ছিলেন তিনি কারা নির্যাতিত নেতা। কখনো দলের হাল ছাড়েননি বলে এলাকা বাসী জানান।
