শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি



গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা করা হয়েছে ।  এ সময় বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান সহ দলীয় নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন । দলীয় সূত্রে জানা গেছে আগামী ৫ই সেপ্টেম্বর উপজেলার ৬৩টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা সদরে জাকজমক ভাবে ১৯৭৫ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন আমরা দলীয় ভাবে সিদ্বান্ত গ্রহণ করেছি দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবার ব্যাতিক্রম ভাবে ৫ই সেপ্টেম্বর যথাযোগ্য মর্যদায় দলের আদর্শে পালন করা হবে ।  এবার প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন