শ্রীলঙ্কায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন স্পিরিচুয়াল হিলার ও আকুপ্রেশার স্পেশালিস্ট আসিফ হাসান সাগর


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্পিরিচুয়াল হিলিং ও আকুপ্রেশার অঙ্গনের পরিচিত মুখ মিস্টার আসিফ হাসান সাগর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আয়োজন Global Brand Award-এ সম্মাননা লাভ করেছেন।

ভারতের বিজনেস টাইকুন Anyelps Group আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জনকে আসিফ হাসান সাগরের পেশাগত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈথিরিপালা সিরিসেনা, দক্ষিণ ভারতীয় মেগাস্টার গারুদা রাম, শ্রীলঙ্কার সাবেক সমাজকল্যাণ ও পরিকল্পনা মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্ব পালনকারী মাওলানা সৈয়দ জাহির আলি, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত জনাব আদম সাদিকসহ বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিবৃন্দ।

সম্মাননা অর্জন প্রসঙ্গে আসিফ হাসান সাগর বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আনন্দের। আমি বিশ্বাস করি, মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক একটি মঞ্চে সম্মাননা পাওয়া আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, সুস্থতা এবং আত্মিক বিকাশ নিয়ে কাজ করার আগ্রহ থেকেই তার এই পথচলা। ভবিষ্যতেও তিনি নিজের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।

Global Brand Award-এ এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে আসিফ হাসান সাগরের পথচলায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন দেশের জন্যও আনন্দ ও গৌরবের বিষয় বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

এক নজরে আসিফ হাসান সাগর-

নাম: মিস্টার আসিফ হাসান সাগর

পরিচয়: Spiritual Healer & Acupressure Specialist

সম্মাননা: Global Brand Award

স্থান: কলম্বো, শ্রীলঙ্কা

আয়োজক: Anyelps Group

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে—মানুষের সুস্থতা, সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে চলার প্রত্যয় আসিফ হাসান সাগরের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন