নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোকনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিকনিদের্শনায় মোকনা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পাংবাইজোড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পংবাইজোড়া বাজার বটতলা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান জাকির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছামান।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙাখলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর চেষ্টা করে যাচ্ছে। দেশবিরোধী এ ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি আমাদের স্থানীয় সাংসদ মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কঠোর হস্থে দমন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিন রাজা, সিনিয়র সহ-সভাপতি মো. মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা যুবদলের সদস্য ইমরুল কায়েস রাজিব, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নাজমুল হোসেন পলাশ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আক্তারুজ্জামান, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, বাবুল হোসেন, যুবনেতা কামাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
