লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের দীর্ঘদিন থেকে ডাব ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছে স্থানীয় রাশেদ, ফয়সাল, আলমগীর, শাহ় আলম। এতে ডাব ব্যবসায়ী পারভেজ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাশেদ, ফয়সাল, আলমগীরের নেতৃত্বে ১৫-২০ জন শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের রামকৃষ্ণপুর কালিবাজার রোডের বাবুলের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে ডাব ব্যবসায়ী পারভেজের কাভার্ডভ্যান গতিরোধ হামলা, লুটপাট ও ভাংচুর চালায়।
এতে গাড়ির ড্রাইভার দিপু, গাড়ীতে থাকা পারভেজের চাচা আব্দুল মন্নান, স্টাফ বেল্লাল গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডাব ব্যবসায়ী পারভেজ ও তার পুত্র রবিউল গেলে তাদের উপরও হামলা চালানো হয়। হামলাকারীরা ড্রাইভার দিপুর নিকট থাকা ১ লক্ষ ৩০ হাজার ৩শ' ৫০ টাকা, গাড়ীতে থাকা প্রায় ১৮শ' ডাব নিয়ে যায় এবং পরিবহন কাজে ব্যবহৃত গাড়ী ভাংচুর করে গাড়ীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
ডাব ব্যবসায়ী পারভেজ জানান, আমি দীর্ঘদিন থেকে কালীবাজার রোডের পালেরহাট দক্ষিণ বাজারের পারভেজ এন্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠান দিয়ে ডাব ও নারিকেল পাইকারী ক্রয় বিক্রয় করে আসছি।
২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের শাহ্ আলমের পুত্র ফয়সাল, হেতিমপুর গ্রামের দফাদার বাড়ীর মৃত রফিক এর পুত্র রাশেদ, আলমগীর আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমার ব্যবসায়ীর কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান গতিরোধ হামলা, লুটপাট ও ভাংচুর চালায় এবং আমার ড্রাইভারের নিকট থেকে আমার রক্ষিত ১ লক্ষ ৩০ হাজার ৩শ' ৫০ টাকা, গাড়ীতে থাকা প্রায় ১৮শ' ডাব নিয়ে যায় এবং পরিবহন কাজে ব্যবহৃত গাড়ী ভাংচুর করে গাড়ীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া সবাইকে মারধর করে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও আমার পুত্র ছুঠে গেলে হামলাকারীরা আমাদের উপরও হামলা চালায়। হামলাকারীরা চলে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমি এ ব্যাপারে লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে অভিযুক্ত শাহ় আলম জানান, হামলায় আমার ছেলে ফয়সলও আহত হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমি এখন কোন কথা বলতে পারবো না, আমি পরে কথা বলবো।
