নোয়াখালী বিএনপিতে জামায়াত নেতার যোগদান


গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধানঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক ৫ নম্বর ওয়ার্ড সহসভাপতি মমিন উদ্দিন বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীহাটে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। মমিন উদ্দিন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ ইয়াসিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মমিন উদ্দিনের দাবি, বিএনপিতে যোগদানের পাঁচ মাস ২৭ দিন আগেই তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ান।

বিএনপিতে যোগদানের কারণ জানিয়ে মমিন উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনয়ী আচরণ ও রাজনৈতিক আদর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে।

চরপার্বতী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব নবী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আমিন চেয়ারম্যান, আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় নেতারা মমিন উদ্দিনকে বিএনপিতে স্বাগত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন