ঢাকা ৯ আসন এর বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এর গণসংযোগ


নিজস্ব প্রতি‌বেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব মানিকনগর এলাকায় ব্যাপক  গণসংযোগ করেছেন।

সোমবার বিকেলে তিনি মানিকনগর বিশ্ব রোড জামে মসজিদে আসরের নামাজ আদায়ের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এরপর মানিকনগর বিশ্ব রোড থেকে পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে করতে এগিয়ে যান মানিকনগর পুকুর পাড় জামে মসজিদে, সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন।

গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হাবিবুর রশিদ হাবিব প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে সাক্ষাৎ করেন  ।  তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দোয়াই তার সবচেয়ে বড় শক্তি।

এ সময় ঢাকা-৯ আসনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গণসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন