নিউজ ডেস্ক : হোলিস্টিক হিলিং ও অ্যাকুপ্রেশার থেরাপি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের আসিফ হাসান সাগর।
তিনি গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস – সিজন ২, ২০২৬-এ ‘বাংলাদেশের পথিকৃৎ হোলিস্টিক অ্যাকুপ্রেশার থেরাপিস্ট ও স্পিরিচুয়াল হিলার’ হিসেবে সম্মাননা গ্রহণ করবেন।
জানা গেছে, আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেবেন।
আসিফ হাসান সাগর জানান, দীর্ঘদিন ধরে তিনি হোলিস্টিক হিলিং, অ্যাকুপ্রেশার থেরাপি, স্পিরিচুয়াল ওয়েলনেস এবং মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে কাজ করে আসছেন। সেই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে দেশটির বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২৫ জনকে সম্মাননা জানানো হবে। সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ হাসান সাগর।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় আসিফ হাসান সাগর বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশেরও সম্মান। দেশের লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে বাংলাদেশের হোলিস্টিক ওয়েলনেস ও হিলিং চর্চাকে বিশ্বদরবারে আরও পরিচিত করতে কাজ করে যেতে চাই।”
তিনি আরও জানান, তার পেশাগত জীবন, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি তৈরির ক্ষেত্রে ড. মনজুর এ খোদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়।
