কালিয়াকৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত



মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট   ও  সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।এবারের প্রতিপাদ্য "তারুণ্যের আশা -আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি -আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি "। 

রবিবার সকালে, কালিয়াকৈর উপজেলা প্রশাসন আয়োজিত  ৩৬ তম বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। আলোচনা সভায়  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী, জেলা জাসাস আহবায়ক এম, এরশাদ ফকির, জেলা যুবদলের সাবেক  সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী মোঃ আসাদুল হক, রেখা আক্তার , শিশু শিক্ষার্থী নিশাত সায়রা আরশী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লা, পৌর  শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ সহ সকল ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সহকারী ও নার্স,  সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। 

শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শেষে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন